21.6 C
Dhaka
০৬/০৩/২০২৬, ৪:৫৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভারুয়াখালীতে জমি বিরোধকে কেন্দ্র করে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা নিহত

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত বিএনপি নেতা রহিম উদ্দিন সিকদার মারা গেছেন। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নিহতের ভাই শফিকুর রহমান জানান, গত রবিবার রাতে জমি নিয়ে বিরোধের জেরে তার ভাইদের ওপর হামলা চালানো হয়। স্থানীয় ফাতের ঘোনা ইউনিট জামায়াতের সভাপতি আব্দুল আল নোমান, তার জামাই মিজান, মুজিব ও এনাম এ হামলায় জড়িত বলে অভিযোগ করেন তিনি।

হামলায় গুরুতর আহত রহিম উদ্দিন সিকদারসহ অন্যদের প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রহিম সিকদারকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রহিম উদ্দিন সিকদার ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ছিলেন।

পড়ুন: ঘুষ বাণিজ্যের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানার ওসিসহ ৬ জনকে প্রত্যাহার

দেখুন: সারা দেশে অনেকে বই না পেলেও উৎসবে খুশি শিক্ষার্থীরা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন