জনপ্রিয় নাট্য পরিচালক দীপু হাজরা হঠাৎ করে আজ অর্থাৎ ভালোবাসা দিবসের দিন বিয়ের পিঁড়িতে বসেন।
পারিবারিক আয়োজনে ছোট পরিসরে ঢাকার একটি রেস্টুরেন্টে এ বিয়ে সম্পন্ন হয়। কনে সাথী আক্তার ঢাকা সিটি কলেজের ইংরেজী সম্মান বিভাগের শেষ বর্ষের ছাত্রী।
বিয়েটা দু-পরিবারের সমঝোতায় হঔের তাদের দু’জনার সমঝোতা তৈরি হয়েছিলে বছর তিনেক আগে ফেসবুকে। সেখানেই আলাপচারিতা, একজন আরেকজনকে ভালোবাসা। অতঃপর দুজনে মিলে সিদ্ধান্ত নেন যদি বিবাহ করি সেটা যেন ভালোবাসা দিবসের দিনই হয়। সে মোতাবেকই আজ দুপুরে এ বিবাহ সম্পন্ন হয়।
নববধু সম্পর্কে জানতে চাইলে দীপু জানান, আমাদের বোঝাপড়া ভালো। ও বেশ কেয়ারীং। আর শেষ কথা স্বামী-স্ত্রীর মধ্যে যদি ছাড় দেওয়ার মনোভাব না থাকে তাহলে সে সম্পর্ক বেশী দূর এগোয় না। আশা করি আমাদের নতুন ও বাকী দিন গুলো ভালোই কাটবে।
বর্তমান সময় বিবেচনা ও এই দিনটিকে লক্ষ করে বিয়েটা করায় বড় ধরনের অনুষ্ঠান করা সম্ভব হয়নি তাদের। তবে সময় সুযোগে একটি অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে দীপু হাজরার।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

