19.9 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৩:২৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভালো কাজের স্বীকৃতি পেল ত্রিশাল থানার এস আই গোলাম মোস্তফা

আইন শৃঙ্খলা রক্ষায় ও মাদক তদন্তকারী শ্রেষ্ঠ অফিসার এবং বিভিন্ন মামলা সম্পন্ন করায় মাসিক কল্যাণ সভায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ত্রিশাল থানার এস আই মোঃ গোলাম মোস্তফা রুবেলকে পুরস্কার প্রদান করেছেন জেলা পুলিশ সুপার।

পুরস্কার তুলে দেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মামুনসহ জেলার উচ্চপদস্থ পুলিশ অফিসার্স উপস্থিত ছিলেন।

এস আই মোঃ গোলাম মোস্তফা রুবেল জানান, এ পুরস্কার আমার দায়িত্বকে আরও গতিশীল করার প্রেরণা। আইন শৃঙ্খলা রক্ষায় এবং জনগণের নিরাপত্তায় আমি সব সময় নিজেকে নিয়োজিত রেখে সেবা দান করে যাব ইনশাআল্লাহ। তিনি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও ত্রিশাল থানার অফিসার ইনচার্জ সহ সকল সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

বিজ্ঞাপন

পড়ুন : ত্রিশালে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন