28.5 C
Dhaka
০৪/০৩/২০২৬, ২০:১৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভিডিও ভাইরাল, নবাবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে বিরূপ আচরণ, দুঃখ প্রকাশ বিএনপি নেতার

দিনাজপুর-৬ আসনের নবাবগঞ্জ উপজেলায় এক অনুষ্ঠানে আগত মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে ঘিরে প্রস্তুতির সময় সাংবাদিকদের সঙ্গে বিরূপ আচরণের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের বিরুদ্ধে। ঘটনাটির ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নবাবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে মন্ত্রীর আগমনের পূর্ব মুহূর্তে কয়েকজন সাংবাদিক ভিডিও ধারণের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সাংবাদিকদের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করে বিরূপ মন্তব্য করেন বলে অভিযোগ পাওয়া যায়।

ভিডিও ফুটেজে দেখা যায়, তিনি উত্তেজিত হয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে মন্তব্য করেন, আরেহ সাংবাদিক, পরে করবেন, কত সাংঘাতিক দেখলাম জীবনে। এ বক্তব্য ও আচরণে উপস্থিত সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন সাংবাদিক জানান, মন্ত্রীর আগমনের ভিডিও ধারণের প্রস্তুতির সময় ইকবাল হোসেন তাদের ওপর চড়াও হয়ে হেয়প্রতিপূর্ণ মন্তব্য করেন। তারা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং ভবিষ্যতে এমন আচরণ পরিহারের আহ্বান জানান।

অভিযোগের বিষয়ে ইকবাল হোসেন বলেন, ঘটনাটি অনিচ্ছাকৃতভাবে ঘটেছে। তিনি দাবি করেন, তার বক্তব্য নির্দিষ্ট কিছু স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে ছিল, বাইরের কোনো গণমাধ্যমকে উদ্দেশ্য করে নয়। মন্ত্রীর আগমনে উত্তেজিত হয়ে তিনি কী বলেছেন তা নিজেও বুঝতে পারেননি বলে উল্লেখ করেন এবং এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

এ প্রসঙ্গে নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি তারিকুল ইসলাম জানান, ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন এবং সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছিলেন।
তিনি বলেন, গণমাধ্যম সমাজের কাছে সবকিছু তুলে ধরে। কাউকে হেয়প্রতিপূর্ণ আচরণ করা সমর্থনযোগ্য নয়। বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও তিনি আশ্বাস দেন।

ঘটনাটি নিয়ে স্থানীয় সাংবাদিক মহলে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।
উলেখ্য,গতকাল নাগরিক টিভি ডিজিটালে ভিডিওটি প্রকাশ পেলে ব্যাপক সমালোচনা সৃষ্টি ।

পড়ুন:ফুল নয়, গাছের চারা দিয়ে সংবর্ধনা গাজীপুর–২ আসনের সাংসদ রনিকে

দেখুন:ইরানে হা-ম-লা-র জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি যুক্তরাজ্য |

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন