বিজ্ঞাপন

ভিপি নুরের ওপর হামলা নির্বাচনী ষড়যন্ত্র : এ্যানি

ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকে ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচনের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর (পশ্চিম) উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি বলেন, কেন আজ ডাকসুর সাবেক ভিপি নুর রক্তাক্ত হবেন? কে বা কারা তাকে আঘাত করেছে, তা বের করতে হবে। এটি শুধু ব্যক্তিগত হামলা নয় এটা একটি বড় ষড়যন্ত্র। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আসন্ন নির্বাচনের বিরুদ্ধেই এই আক্রমণ।

একই অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেন, নির্বাচন বানচালের জন্য ভারতীয় আধিপত্যের দালালরা আবারও চক্রান্তে নেমেছে। আমাদের সম্মিলিতভাবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সদর (পশ্চিম) উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। এসময় বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৩ বছর পর সদর (পশ্চিম) উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন হয় এদিন। এর আগে ২০১২ সালে সম্মেলন হয়।

বিজ্ঞাপন

পড়ুন : লক্ষ্মীপুরে সাংবাদিক হেনস্তা, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত একাধিকজন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন