২৭/০২/২০২৬, ১৭:৪৩ অপরাহ্ণ
31.6 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৭:৪৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভিপি নূর ও রাশেদ খাঁনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মশাল মিছিল

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় গণ অধিকার পরিষদ জেলা শাখার আয়োজনে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সামনে থেকে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মজমপুরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে গণ অধিকার পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ,যুব অধিকার পরিষদের সভাপতি জিলহজ খানসহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খাঁনসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি অনতিবিলম্বে মামলা প্রত্যাহারও দাবি করেন। তা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, এর আগে ৩১ মে রাতে বরিশাল নগরের ফকিরবাড়ি সড়কে জেলা ও মহানগর জাতীয় পার্টির কার্যালয়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ ঘটনার পর জাতীয় পার্টির পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করেন। এ মামলার প্রধান আসামি নুরুল হক নুর, রাশেদ খাঁনসহ ২৫ নেতাকর্মীর নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : কুষ্টিয়ায় বিএন‌পি কর্মী হত‌্যা ঘটনায় আরেক কর্মী আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন