বিজ্ঞাপন

ভুমিকম্পে দেয়াল চাপায় নবজাতকের মৃত্যু, আহত ২, রূপগঞ্জে বহু ভবনে ফাটল,মন্দির ধ্বস

সারাদেশের মতো রিখটার স্কেলে ৫.৫ মাত্রার ভূমিকম্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইলে দেয়াল ধ্বসে ফাতেমা (০১) নামের এক নবজাতকের মৃত্যু হয়েছে। এসময় নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন । শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে এমন ঘটনা ঘটে। নিহত ফাতেমা গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে।এছাড়াও উপজেলার শতাধিক পুরনো ভবনে ফাটল ও কাঞ্চন পৌর এলাকায় মন্দিরের দেয়াল ধ্বসে পড়ার ঘটনা ঘটেছে। এতে হতাহত জানা যায়নি।

বিজ্ঞাপন

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভুমিকম্পের সময় ঘটনাস্থলে হয়ে ভুলতা গাউছিয়া যাওয়ার সময় সড়কের পাশের দেয়াল ধসে নবজাতক ফাতেমা, তার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমের ওপর পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই নবজাতকের মৃত্যু হয়। পড়ে তারা দেয়ালের নিচ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেন। আহত অবস্থায় নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমকে উদ্ধার করে স্থানীয় প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, ভুমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামের এক নবজাতকের মৃত্যু হয়েছে। এসময় নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় প্রাইভেট হাসপাতালে নিয়ে যান।

পড়ুন: ভূমিকম্পে আরমানিটোলায় ভবন, ধসে পড়েছে একাংশ

দেখুন: রাশিয়ার জয়রথ থামাতে ইউক্রেনের শক্ত অবস্থান!

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন