বিজ্ঞাপন

ভুয়া ঠিকানা ব্যবহার করে সরকারি চাকরি নেয়ার অভিযোগ

গাজীপুরে ভুয়া ঠিকানা ব্যবহার করে সরকারি চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে ৫ জনের বিরুদ্ধে। ২০২১ সালে জেলা প্রশাসনের নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে চাকরি পেলেও, স্থায়ী ঠিকানা গোপন করার বিষয়টি এখন প্রকাশ্যে এসেছে।

বিজ্ঞাপন

২০২১ সালে ২৫ মার্চ ১৯টি শুন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা প্রশাসন। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তাদের নিয়োগ চুড়ান্ত করা হয়। এরমধ্যে ৫জনের বিরুদ্ধে স্থায়ী ঠিকানা গোপন করে চাকরি নেয়ার অভিযোগ উঠেছে। অভিযোক্তরা হলেন, শিক্ষা শাখার অফিস সহকারী মিতা ঘোষ ও সংস্থাপন শাখার মুজাহিদুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

পুলিশ ও উপজেলা প্রশাসনের যাচাইয়ে ভুয়া ঠিকানার সত্যতা মিললেও অভিযুক্তদের দুই কর্মকর্তা এখনো বহাল রয়েছেন।

এদিকে, শ্রীপুর ভূমি অফিসের সাইফুল ইসলাম চলতি বছরের শুরু থেকে বিনা ছুটিতে অনুপস্থিত রয়েছে, আর জেএম শাখার মেহরাজ উদ্দিন ও শিক্ষা শাখার স্বর্ণার বিরুদ্ধে ভুয়া ঠিকানায় চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে। স্বর্ণা স্বামীর ঠিকানা ব্যবহার করলেও পুলিশ ভেরিফিকেশনের আগে বিয়ে করেছেন বলে জানা গেছে।

তথ্য পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

সচেতন মহল বলছে, স্থানীয় পর্যায়ে সরকারি নিয়োগে প্রতারণা বন্ধ হলে যোগ্য প্রার্থীরা সুযোগ পাবে।

পড়ুন : ভোলায় ভুয়া এনএসআই সদস্য আটক

দেখুন : ভুয়া ডিজিএফআই সদস্য আটক | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন