গাজীপুর জেলার কালিয়াকৈরের সাবেক পৌর মেয়র মজিবুর রহমান। প্রায় দুই যুগ ধরে পৌর মেয়রের দায়িত্ব পালন করেছেন তিনি।২০২৩-২৪ অর্থ বছরে রাস্তা সংষ্কার, ড্রেন নির্মাণ ও পেলাসেটিং কাজের টেন্ডারে ভুয়া কাগজপত্র দাখিল করা হয়েছে এমন অভিযোগ পাওয়া জায়।
অভিযোগের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) পৌরসভায় একটি অভিযান পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত কার্যালয় গাজীপুর।
এ সময় সরেজমিনে কাজ পরিদর্শন করেন তারা। পরে পৌরসভা থেকে টেন্ডার সংশ্লিষ্ট কাগজপত্র সংগ্রহ করে নিয়ে আসে দুদক টিম।
দুদক সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের উপ পরিচালক নাজমুল হোসাইন জানায়, দুর্নীতি দমন কমিশন থেকে ভুয়া কাগজপত্র দাখিল করে টেন্ডার দেওয়া হয়েছে এমন একটি অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করতে ঢাকা থেকে নির্দেশ দেয়া হয়। পরে অভিযান টিম পৌরসভা থেকে রেকর্ড পত্র সংগ্রহ করে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করেন। দুদক আরও জানায় এ বিষয়ে আরও তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে অবৈধ সম্পদ অর্জনের দায়ে পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমানকে ২০২৪ সালের ৫ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন তলব করেছিলো।
জানা যায়, পৌরসভায় একক টেন্ডার বাণিজ্য, ভূয়া ড্রেনেজ ব্যবস্থার নামে প্রকল্প দেখিয়ে সরকারি টাকা লোপাট, পৌরসভায় জনবল নিয়োগে অনিয়ম, পৌর এলাকায় অনিয়মিতান্ত্রিকভাবে পরিবহন খাত থেকে টোল আদায়, ব্যক্তি মালিকানাধীন জমি জবর দখল থেকে শুরু করে নানা অনিয়ম দূর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন তিনি। এছাড়াও ক্ষমতার অপব্যহার করে সাধারণ মানুষের জায়গা জবর দখল, খাস ও বনের জমি জবরদখল করে বিক্রি করার অভিযোগ রয়েছে মেয়র মজিবুরের বিরুদ্ধে।
পড়ুন: চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৬
আর/


