25.7 C
Dhaka
০৪/০৩/২০২৬, ২২:৩১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মৌনি আসছে ‘দ্য ভূতনি’ নিয়ে

মৌনি রায় এপ্রিলে তার নতুন ছবি ‘দ্য ভূতনি’ নিয়ে দর্শকদের আতঙ্কিত করতে প্রস্তুত। এই হরর-কমেডি ছবিটি মুক্তি পাবে ১৮ এপ্রিল। যা মৌনির বহুল প্রতীক্ষিত একটি প্রকল্প।

বিজ্ঞাপন

ছবিতে তিনি সঞ্জয় দত্ত, সানি সিং, পলক তিওয়ারি এবং আসিফ খানের মতো প্রতিভাবান অভিনেতাদের সঙ্গে কাজ করছেন।

সিনেমাটি দিয়ে ডিজিটাল ক্রিয়েটর বি-ইউনিক বলিউডে আত্মপ্রকাশ করছেন। মহাশিবরাত্রির বিশেষ মুহূর্তে চলচ্চিত্রটির শিরোনাম প্রকাশিত হয় এবং একটি ছোট টিজার উন্মোচন করা হয়। যা দর্শকদের মধ্যে ভীতি সৃষ্টি করে। সম্প্রতি প্রকাশিত হয়েছে মৌনির প্রথম লুক।

ফার্স্ট লুকের পোস্টারে মৌনিকে সবুজ পোশাকে দেখা গেছে, যার সঙ্গে তার সবুজ চোখ এক ভিন্নমাত্রা যোগ করেছে। তার চরিত্রের নাম ‘মহব্বত’ এবং এর ট্যাগলাইন ‘পেয়ার বা প্রলয়’ শিহরণ জাগাতে বাধ্য। মৌনির এই লুক তার সৌন্দর্য ও চরিত্রের ভয়ানক দিকের সংমিশ্রণ।

এই ছবির প্রথম লুক প্রকাশের পর নেটিজেনরা মৌনির ভিন্নধর্মী চরিত্রে কাজ করার সাহসিকতাকে প্রশংসা করেছেন।

‘দ্য ভূতনি’র মুক্তির পর মৌনিকে দেখা যাবে ‘সালাকার’ ছবিতে, যেখানে তিনি ফারুক কবীরের পরিচালনায় কাজ করবেন। তবে নতুন ছবিটির চরিত্র সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

এনএ/

দেখুন: বলিউডে ভূতের রাজত্ব মধুবালা, বিদ্যা বালান, দীপিকা, আনুষ্কারাও ভূত!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন