গাজীপুর ভূমি মেলা শুরু হবে ২৫ মে -তিন দিনব্যাপী মেলায় মিলবে বিভিন্ন ডিজিটাল সেবা।
বিজ্ঞাপন
ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৫ থেকে ২৭ মে পর্যন্ত দেশজুড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ভূমি মেলা-২০২৫’। এরই অংশ হিসেবে গাজীপুর জেলায় তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনে উদ্যোগে।
মেলার আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে ২৪ মে শনিবার ) সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এক প্রেস কনফারেন্সের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্বও এল এ) মোহাম্মদ কায়সার খসরু।
বক্তব্য রাখেন গাজীপুর সদর সহকারী কমিশনার (ভূমি) মোঃ মঈন খান এলিস,টঙ্গী রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি), মোঃ সাইদুজ্জামান হিমুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
এনএ/


