২০/০২/২০২৬, ০:১৬ পূর্বাহ্ণ
23 C
Dhaka
২০/০২/২০২৬, ০:১৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আমার সারাক্ষণই ভূমিকম্প ফিল হয় : পরীমণি

দেশের বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত ১টা ২৬ মিনিটের দিকে কেঁপে ওঠে চারপাশ। যদিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। এ সময় কেউ গভীর ঘুমে, আবার কেউ জেগে। যারা এই ভূমিকম্প টের পেয়েছেন, তারা রীতিমতো নড়েচড়ে বসেছেন।

বিজ্ঞাপন

অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্পের অনুভূতি প্রকাশ করেছেন।  ভূমিকম্পের পর পরই সামাজিক মাধ্যমে পোস্ট দিতে দেখা যায় ঢাকাই চিত্রনায়িকা পরীমণিকেও।

ভূমিকম্প

সেই পোস্টে পরীমণি লিখেন, আমার এমন ভার্টিগো যে, ভূমিকম্পও টের পাইনা।

আমার সারাক্ষণই এমন ভূমিকম্প ফিল হয়। কেমন অসহায় লাগে এসব ভাবলে! আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।

দীর্ঘদিন ধরে অসুস্থ পরীমণি। তার এই ভার্টিগোর সমস্যা নতুন নয়। বলে রাখা ভালো, ভার্টিগো হল মাথা ঘোরা বা আক্রান্ত ব্যক্তির চারপাশের পরিবেশ ঘুরছে এমন অনুভূতি। সেই অসুখের চিকিৎসা নিতে মাঝে মাঝেই হাসপাতালে ছুটতে হয় পরীমণিকে।

পরীর সেই পোস্টে ভক্ত-অনুরাগীরা নায়িকার সুস্থতা কামনা করেন। একইসঙ্গে নিরাপদে থাকারও আহ্বান জানান তারা।

পড়ুন:ভারতের ভিসা নিয়ে মন খারাপ পরীমণির

দেখুন:প্রেম, বিয়ে, গুঞ্জণ, মুখ খুললেন পরীমনি |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন