দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৪.১ মাত্রার একটি হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়।
বিজ্ঞাপন
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১। বিজ্ঞপ্তিতে এটিকে ‘হালকা’ শ্রেণির হিসেবে উল্লেখ করা হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার কলারোয়ায়।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র, ঢাকা থেকে দক্ষিণ-পশ্চিম দিকে উৎপত্তিস্থলের দূরত্ব ১৭৫ কিলোমিটার।
পড়ুন: এপস্টেইন ফাইলে আছেন শেখ হাসিনাও, চাঞ্চল্যকর আরও তথ্য ফাঁস
আর/


