ভূমিকম্পের ঝুঁকি বিবেচনা করে দেশের তেল ও গ্যাস অনুসন্ধান কূপগুলোতে ৪৮ ঘণ্টার জন্য খননকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
জানা গেছে, ২৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত আপাতত সব খননকাজ বন্ধ থাকবে। রোববার (২৩ নভেম্বর) বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফওজুল কবির খান এই তথ্য জানান।
উপদেষ্টা ফওজুল কবির খান বলেন, খননকাজ নিজেই ঝুঁকিপূর্ণ। সম্প্রতি পরপর কয়েকটি ভূমিকম্প হয়েছে। তাই নিরাপত্তার কারণে আপাতত ৪৮ ঘণ্টার জন্য সব খননকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, চল্লিশটি ভূমিকম্পের প্রভাবে রিগের নিরাপত্তা গুরুত্বপূর্ণ। খননকাজের সময় কম্পন অনুভূত হয়, এবং যারা কাজ করছেন তাদের সুরক্ষা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পড়ুন:
আর/


