২৭/০২/২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ
25.1 C
Dhaka
২৭/০২/২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভূমি অফিসে সেবা ফি সাইনবোর্ডে টানানোর নির্দেশ

ভূমিসেবার সরকার নির্ধারিত ফিগুলো উপজেলা, সার্কেল ভূমি অফিস এবং ইউনিয়ন বা পৌর ভূমি অফিসের দৃশ্যমান স্থানে স্থায়ী সাইনবোর্ডের (চার ফুট × আড়াই ফুট আকারের) মাধ্যমে প্রদর্শনের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। ভূমি উন্নয়ন করসহ সব ধরনের ভূমিসেবা ফি কেবল অনলাইনে পরিশোধ করা যাবে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

কোনো প্রকার নগদ লেনদেন না করার জন্য সব নাগরিকের প্রতি অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। কেউ নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ দাবি করলে ১৬১২২ নম্বরে অভিযোগ করার আহ্বান জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে কোন খাতে কত ফি নির্ধারিত, তা বিস্তারিত উল্লেখ করা হয়েছে। এর মধ্যে নামজারি ফি ১ হাজার ১৭০ টাকা। এ ফির মধ্যে রয়েছে—কোর্ট ফি ২০ টাকা, নোটিশ জারি ফি ৫০ টাকা, রেকর্ড সংশোধন বা হালনাগাদ ফি ১ হাজার টাকা এবং প্রতি কপি খতিয়ান সরবরাহ ফি ১০০ টাকা।

খতিয়ানের ক্ষেত্রে সার্টিফায়েড কপি বা অনলাইন কপির জন্য ফি ১২০ টাকা। ডাকযোগে গ্রহণ করলে অতিরিক্ত ৪০ টাকা ডাকমাশুল পরিশোধ করতে হবে। মৌজা ম্যাপের প্রতি শিটের জন্য নির্ধারিত ফি ৫৪৫ টাকা; ডাকযোগে সংগ্রহ করতে চাইলে অতিরিক্ত ১১০ টাকা ডাকমাশুল দিতে হবে।

পড়ন: সেনাবাহিনীতে রদবদল : নতুন কিউএমজি শাহীনুল, এনডিসিতে ফয়জুর

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন