জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শরীয়তপুরে ১৪ জন শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ দোয়া মোনাজাত ও আহত জুলাই যুদ্ধাদের সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯ টায় ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে জালাল উদ্দীন ও ডিএমখালিতে ইমন হোসেন আকাশের কবরে পুস্পাস্তবক অর্পন করেন উপজেলা নিবাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোজাহেরুল হক। পরে বেলা ১১ শহীদ ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে সম্বেলনে জেলা প্রশাসক মিজ তাহসিনা সভাপতিতে উপ পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম সহ সহকারী পুলিশ সুপার সৌম্য শেখর পাল ও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
শরীয়তপুর দেশের প্রথম জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে শহিদদের স্মরনে পুষ্পস্তবক অর্পণ জেলা প্রশাসক, জেলা পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তর, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শরীয়তপুর জেলা শহর ও ৬টি উপজেলায় একই কর্মসূচি মাঝে আলোচনা সভা সহ জেলার প্রধান প্রধান সড়ক গুলি গণ মিছিল অনুষ্ঠিত হয়।
রেলিতে অংশগ্রহণ করেন জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ। ইসলামী আন্দোলনের সভাপতি মাস্টার এস এম আহসান হাবীব সহ জেলা ও উপজেলা সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পড়ুন: শরীয়তপুরের নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
এস/


