শরীয়তপুরের ভেদরগঞ্জে ধানখেতে নিজের পাতা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইয়াসিন খান(৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
তিনি ভেদরগঞ্জ উপজেলার মহীষার ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড মির্জাপুর গ্রামের মৃত জুলমাত খানের একমাত্র ছেলে ও স্থায়ী বাসিন্দা ছিলেন।
এলাকাবাসী জানায়, ধানখেতে ইঁদুরের উপদ্রব ঠেকাতে ইয়াসিন খাঁন বিদ্যুৎ সংযোগ দিয়ে খোলা তাঁর টাঙিয়ে ইঁদুর মারার ফাঁদ পেতেছিলেন। তিনি রাতের বেলা বিদ্যুৎ সংযোগ চালু করতেন এবং সকালে সেটি বিচ্ছিন্ন করে রাখতেন। গতকাল শনিবার রাতে বিদ্যুৎ সংযোগ চালু করার পর সকালে সেটি বিচ্ছিন্ন করতে ভুলে যান। আজ সকালে ধানখেতে কাজ করতে গেলে বিদ্যুতায়িত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। ইয়াসিন খাঁন দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খুঁজতে গিয়ে ধানখেতে তার মরদেহ দেখতে পান।
এবিষয় ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
পড়ুন : শরীয়তপুরের ভেদরগঞ্জে ধান ক্ষেত থেকে মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার


