শরীয়তপুরে ভেদরগঞ্জে সরকারি নির্দেশনা মোতাবেক জ্বালানী তেল বিক্রয় না করে তেল মজুদ করায় এক পাম্প মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৪ মার্চ) ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার বালার বাজারে অবস্থিত মেসার্স পাইলট ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি), ভেদরগঞ্জ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব কে. এম. রাফসান রাব্বি এ অভিযান পরিচালনা করেন। এসময় ভোক্তা অধিকার লঙ্ঘণ এবং সরকারি নির্দেশনা মোতাবেক জ্বালানি তেল বিক্রয় না করার পৃথক অপরাধে ভোক্তা অধিকার আইন, ২০০৯ এবং দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারা অনুসারে সর্বমোট ৫০,২০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে ভ্রাম্যমাণ আদালত
ভুমি কর্মকর্তা কে এম রাফসান রাব্বী বলেন,জনস্বার্থে, সরকারি নির্দেশনা মোতাবেক জ্বালানী তেল বিক্রয় নিশ্চিতে এ ধরণের অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে।
পড়ুন- হাসিনার ফাঁসির রায় দেওয়া বিচারকের ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক
দেখুন- নিরাপদে কর্মস্থলে ফিরছে যাত্রীরা: নৌপরিবহন প্রতিমন্ত্রী


