বিজ্ঞাপন

ভেদরগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী শুরু

দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি প্রাণীসম্পদে হবে উন্নতি, এ প্রতিপাদ্যে আজ শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী শুরু হয়েছে।

বিজ্ঞাপন

প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) সহযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খান।

এ সময় প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. ইমরান হোসেন এর সভাপতিত্বে সকাল ১০টায় উপজেলা ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. কে এম রাফসান রাব্বী, কৃষি অফিসার মিল্টন বিশ্বাসসহ প্রমুখ।

মেলায় প্রাণিসম্পদ সেবা নিশ্চিতে ১৫টি স্টলের মাধ্যমে বিভিন্ন খামরিসহ একক গাভী পালনকারীদের বিভিন্ন সেবা কোথায় কি ভাবে পাওয়া যাবে সে বিষয়ে ধারনা প্রদান করা হয়। প্রদর্শনী দিনব্যাপী হলেও সেবা কার্যক্রম চলবে সপ্তাহব্যাপী। প্রদর্শনীতে উপজেলার শতাধিক গবাদি পশু প্রদর্শন করা হয়।

পড়ুন: কুড়িগ্রামে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী পালিত

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন