বিজ্ঞাপন

ভেদরগঞ্জে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন এসিল্যান্ড

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

বিজ্ঞাপন

উপজেলার সাজনপুর বাজার এলাকার শরীয়তপুর-চাঁদপুর সড়কের পাশে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি কে এম রাফসান রাব্বীর নেতৃত্বে সড়কের পাশে সরকারি খাস জমিতে একটি দোকান উচ্ছেদ করা হয়েছে। এসময় নতুন দোকান ঘরটি ফায়ার সার্ভিস এর একটি টিমের সহযোগিতায় ভেঙে গুড়িয়ে দেয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার ভুমি এসিল্যান্ড কে এম রাফসান রাব্বী বলেন, সরকারি জমিতে কোন রকম কোন অবৈধ স্থাপনা নির্মান করা সম্পুর্ন নিষেধ।আজ সাজনপুর এলাকায় সড়কের পাশে খালের জমি অর্থাৎ খাস জমিতে অবৈধভাবে নির্মিত টিনসেটের দোকান উচ্ছেদ করা হলো। সরকারি জমি উদ্ধারে আমরা অভিযান অব্যাহত রাখব।

পড়ুন: শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে জাতীয় নির্বাচন-গণভোট: প্রধান উপদেষ্টা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন