শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে মাছের ঘের করার দায়ে দুই ভেকু মালিকদের ৪ লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
রোববার(৮ জানুয়ারি ) সন্ধায় উপজেলার ছয়গাঁও ইউনিয়নের লাকার্তা ও ছয়গাঁও গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি কে এম রাফসান রাব্বি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আলোকে ছয়গাঁও গ্রামের ভেকু ব্যাবসায়ী মকবুল সরদারকে ২ লাখ ও লাকার্তা গ্রামের মান্নান সরদারকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে ওই ২টি ভেকু মেশিনটি বিনষ্ট করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ভুমি কে এম রাফসান রাব্বি বলেন, ভেকু দিয়ে কৃষি জমির মাটি কেটে মাছের ঘের করার কোন সুযোগ নেই। কৃষি জমি শ্রেণি পরিবর্তন সম্পূর্ণভাবে নিষেধ। ড্রেজার এবং ভেকু দিয়ে কেউ যাতে কৃষি জমি নষ্ট না করে সেদিকের কথা চিন্তা করে সাঁড়াশি অভিযান পরিচালনা করছি। আজকে দুটি এলাকায় অভিযান পরিচালনা করে দুই বেকু মালিকে ২ লাখ টাকা করে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন: ইসরায়েলে আগাম হামলা চালানোর হুঁশিয়ারি ইরানের
দেখুন: এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ vs শ্রীলঙ্কা, দেখবেন নাগরিক টিভির পর্দায়
ইম/


