২৮/০২/২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
25 C
Dhaka
২৮/০২/২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে অজ্ঞাত নারীর লা*শ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ৪ টার দিকে সখিপুর ইউনিয়নে ১ নং ওয়ার্ড আলী আশ্রাফ বেপারি কান্দি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় এক বাসিন্দা গফুর ঢালীর বাড়ীর পাশে একটি ডোবায় লাশটি ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে সখিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ও জনমনে আতঙ্ক বিরাজ করছে।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়েদুল হক জানান, “লাশটি আংশিক পচে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ২-৩ দিন তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।”

তিনি আরও বলেন, “ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। পরিচয় শনাক্তের জন্য আশপাশের থানাগুলোতে খোঁজ নেওয়া হবে এবং স্থানীয়দের সহযোগিতা চাওয়া হয়েছে।”

বিজ্ঞাপন

পড়ুন : শরীয়তপুরে অন্তঃসত্বা নারীকে পিটিয়ে আহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন