বিজ্ঞাপন

ভেনেজুয়েলা উপকূলে তেলবাহী ট্যাংকার আটক করল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলা উপকূলে একটি বিশাল তেলবাহী ট্যাংকার আটক করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের সঙ্গে ওয়াশিংটনের উত্তেজনা বাড়ার মধ্যেই এই ঘটনা ঘটল। মাদুরো সরকারের ওপর চাপ বাড়ানোর ধারাবাহিক পদক্ষেপের সর্বশেষ উদাহরণ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর টিআরটি ওয়ার্ল্ড।

বিজ্ঞাপন

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা ভেনেজুয়েলার উপকূলে একটি ট্যাংকার আটক করেছি— খুব বড় ট্যাংকার। এখন পর্যন্ত আটক করা ট্যাংকারগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড়।’ তিনি আরও বলেন, ‘আরও কিছু ঘটনা ঘটছে’, তবে সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। ট্রাম্প বলেন, পরে তিনি এ নিয়ে কথা বলবেন।

এদিকে পরিচয় প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানান, মার্কিন কোস্ট গার্ড এই অভিযান পরিচালনা করেছে এবং নৌবাহিনী এতে সহায়তা দিয়েছে। তার ভাষায়, এটি মাদুরোর ওপর চাপ বাড়ানোর সর্বশেষ পদক্ষেপ। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে মাদুরোর বিরুদ্ধে নারকো-টেররিজমের অভিযোগ এনেছে।

এর মাত্র এক দিন আগে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর দুটি এফ/এ-১৮ যুদ্ধবিমান ভেনেজুয়েলা উপসাগরের আকাশে দীর্ঘ সময় টহল দেয়। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর কোনও মার্কিন যুদ্ধবিমানের ভেনেজুয়েলার আকাশসীমার এতটা কাছাকাছি উড়ে যাওয়ার ঘটনাও এটি প্রথম।

ফ্লাইট-ট্র্যাকিং সাইটগুলোর তথ্যে দেখা যায়, যুদ্ধবিমান দুটি আন্তর্জাতিক আকাশসীমায় থেকেই ভেনেজুয়েলা সীমান্তঘেঁষা অঞ্চলে ৩০ মিনিটেরও বেশি সময় ধরে উড়েছে।

জানা যায়, গত কয়েক দশকের মধ্যে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে সবচেয়ে বড় সামরিক উপস্থিতি গড়ে তুলেছে। পাশাপাশি ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের সন্দেহে ধারাবাহিকভাবে নৌকায় প্রাণঘাতী হামলাও চালাচ্ছে।

পড়ুন:

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন