১০/০২/২০২৬, ৫:৪৫ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১০/০২/২০২৬, ৫:৪৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভেন্টিলেটর ভেঙ্গে সরকারি বিদ্যালয়ের ফ্যান চুরি , তিন মাসে পাঁচবার হানা চোরচক্রের

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দেবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভ্যান্টিলেটর ভেঙ্গে সিলিং ফ্যান চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল থেকে রবিবার সকালের মধ্যে কোনো এক সময়ে পৌর এলাকার দেবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। মাত্র তিন মাসে বিদ্যালয়টিতে এ নিয়ে পাঁচবার চুরি হলো।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের শিক্ষক মো. শেকের মিয়া বলেন, “চতুর্থ শ্রেণির ‘খ’ শাখার কক্ষ থেকে চারটি সিলিং ফ্যান চুরি হয়েছে। ভ্যান্টিলেটরের সামান্য অংশ ভেঙে কীভাবে ফ্যানগুলো বের করেছে—তা দেখে আমরা হতবাক। ফ্যানগুলো ব্যক্তি পর্যায় থেকে সংগ্রহ করা হয়েছিল। রবিবার সকালে বিদ্যালয়ে এসে চুরির বিষয়টি প্রথম দেখি।”

তিনি আরও জানান, গত তিন মাসে বিদ্যালয় থেকে মাল্টিমিডিয়া প্রজেক্টর, বৈদ্যুতিক বাতিসহ বিভিন্ন সামগ্রী চুরি গেছে। প্রতিবারই থানায় অভিযোগ জানানো হয়েছে। নতুন চুরির ঘটনাটিও থানায় জানানো হবে বলে জানান তিনি।

পড়ুন- কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪৪ নেতাকর্মী আটক

দেখুন- ‘দেশের মানুষ আর জামায়াতকে ভোট দেবেনা’ |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন