১২/০২/২০২৬, ১৬:৩৪ অপরাহ্ণ
28 C
Dhaka
১২/০২/২০২৬, ১৬:৩৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভেস্তে গেলো আফগানিস্তান–পাকিস্তান আলোচনা: পাল্টাপাল্টি হামলার শঙ্কা

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ গতকাল শুক্রবার (৭ নভেম্বর) বলেছেন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আলোচনা স্থগিত হয়েছে এবং নতুন করে আলোচনার জন্য কোনো তারিখ বা প্রোগ্রাম ঠিক হয়নি। বিষয়টি জানানো হয়েছে জিও নিউজ ও ডনকে দেওয়া সাক্ষাৎকারে।

বিজ্ঞাপন

জিও নিউজের এক অনুষ্ঠানে খাজা আসিফ বলেন, “পুরোপুরি অচলাবস্থা — আলোচনা একটি অনির্দিষ্ট ধাপে প্রবেশ করেছে।”

গত মাসে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি প্রাণঘাতী হামলার পর উত্তেজনা নিরসনে কয়েক দফা আলোচনা হয়েছিল। বৃহস্পতিবার ইস্তানবুলে দেশ দুটির প্রতিনিধিদের মধ্যে তৃতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হয়; তবে উভয় পক্ষই কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি।

এই পরিস্থিতিতে সামনের দিনগুলোতে দেশ দুটির মধ্যে পাল্টাপাল্টি হামলা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে আলোচনার মধ্যস্থতাকারীর ভূমিকার জন্য তুরস্ক ও কাতারকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।

খাজা আসিফ বলেন, “তারা আমাদের অবস্থানকে সমর্থন করেছেন; আফগানিস্তানের প্রতিনিধিরাও আমাদের সঙ্গে একমত ছিলেন, তবু তারা লিখিত চুক্তিতে স্বাক্ষর করতে প্রস্তুত ছিলেন না।” তিনি আরও বলেন, পাকিস্তান কেবল আনুষ্ঠানিক, লিখিত চুক্তি গ্রহণ করবে; আফগানিস্তান মৌখিক আশ্বাস চাইছিল, যা আন্তর্জাতিক আলোচনায় গ্রহণযোগ্য নয়।

মন্ত্রীর ভাষ্য, মধ্যস্থতাকারীরা তাদের সর্বোচ্চ চেষ্টা করেও শেষ পর্যন্ত আশা হারিয়ে ফেলেছেন। “তাদের যদি সামান্য আশাবাদ থাকত, তাহলে তারা আমাদের থাকতে বলতেন। আমাদের খালি হাতে ফিরে আসা দেখে তারা কাবুলের প্রতি আশা হারিয়েছেন,” বলেন তিনি।

খাজা আসিফ যোগ করেছেন, “পাকিস্তানের অবস্থান দৃঢ় ও স্পষ্ট — আমাদের একমাত্র দাবি হলো আফগানিস্তান নিশ্চিত করবে যে তাদের ভূখণ্ড পাকিস্তানে হামলার জন্য ব্যবহার করা হবে না।”

পড়ুন: নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন