বিজ্ঞাপন

ভৈরবে বাজার সিন্ডিকেট ভাঙতে শিক্ষার্থীদের বিনা লাভের দোকান

রোজার  প্রতিবারই  অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে দেন। বাজারের এই সিন্ডিকেট ভাঙতে বিনা লাভের দোকান চালু করেছেন ভৈরবের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

ভৈরব বাজারের শহীদ মিনারেই খোলা আকাশের নিচে তরুণ শিক্ষার্থীরা অস্থায়ী এক বাজার বসিয়েছে। যেখানে শাক-সবজি, লেবুসহ বিক্রি হচ্ছে নানা পণ্য। সমাজের কল্যাণে এই মানবিক উদ্যোগে অংশ নিচ্ছেন তরুণরা।

সেখানে কম দামে চাল, ডাল, পেঁয়াজ, টমেটো, লেবু ও সয়াবিন তেল পাওয়া যাচ্ছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে অবৈধ বাজার সিন্ডিকেট ভেঙে ফেলা সম্ভব বলে দাবি তাদের।

লাভ ছাড়া এসব পণ্য শুধু পৌর শহরেই নয়, উপজেলার সাত ইউনিয়নেও বিক্রি করছেন তারা। শুরুতে সমালোচনার মুখে পড়লেও, এখন বিশাল পরিসরে চলছে এই উদ্যোগ।

ভৈরবের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলোনের নেতা কর্মীরা এই উদ্যোগ নিয়েছেন। এতে অবৈধ বাজার সিন্ডিকেট ভেঙে যাবে, হাসি ফুটবে খেটে খাওয়া মানুষের মুখে, এমনটাই প্রত্যাশা সকলের।

এনএ/

দেখুন: সবজির দাম বেড়ে দ্বিগুণ; লাগামহীন মাছ, মাংসের বাজার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন