আজ রোববার বিশ্ব ভোক্তা অধিকার দিবস। অন্যান্য বছরের মতো এবারও বাংলাদেশসহ বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে দিবসটি। এবারের প্রতিপাদ্য বিষয় হলো– ‘নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি’। যার মূল কথা– উৎপাদক, বিতরণকারী, ব্যবসায়ী ও ভোক্তাসহ সবার জন্য নিরাপদ ও টেকসই পণ্য নিশ্চিত করা এবং বাজার ব্যবস্থাপনায় সমঅভিগম্যতা নিশ্চিত করা।
বিশ্বজুড়ে এখনও অনিরাপদ, মানহীন, নকল বা নিম্নমানের পণ্যের বাজারজাত করা হচ্ছে। এতে বিপুল জীবনহানি ও স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। পণ্যের মান সম্পর্কে বিশ্বাসহীনতা তৈরি হচ্ছে। এসব বিষয়ে সচেতনতা তৈরি করতে আজ কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও জাতীয় ভোক্তা অধিকার নানা কর্মসূচি পালন করবে। ১৫ মার্চ বিশ্ব ক্রেতা-ভোক্তা অধিকার দিবসটি ১৯৮৩ সালের থেকে যথাযোগ্য মর্যাদায় বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।
ক্যাব জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে কাজ না করলে ভোক্তারা প্রতারিত হন, আর্থিক ক্ষতির শিকার, পরিবেশগত ক্ষতি এমনকি জীবনহানিসহ ক্ষতির বোঝা বহন করেন। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত ব্যবস্থা ও এর শক্তিশালী প্রয়োগ এবং সরকার, ব্যবসা প্রতিষ্ঠান ও ভোক্তা সংস্থাগুলোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন।
পড়ুন:জ্বালানি তেল বিক্রিতে সব ধরনের বিধিনিষেধ তুলে নিল সরকার
দেখুন:সরকারী অফিসে কর্মকর্তার গোপন কক্ষ, রয়েছে অনৈতিক কাজের উপকরণও |
ইমি/


