২৮/০২/২০২৬, ০:১৫ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২৮/০২/২০২৬, ০:১৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভোগান্তিতে সাধারণ মানুষ: সংস্কার হয়নি লালমোহনের করিম রোড

ভোলা জেলার লালমোহন উপজেলার জনবহুল ও ব্যস্ততম সড়ক ‘করিম রোড’। এই সড়কটি ‘নয়ানী গ্রাম’ হয়ে ফুলবাগিছার সঙ্গে সংযুক্ত। পৌরসভার নাগরিক ও উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের হাজার হাজার নাগরিকের চলার এই গুরুত্বপূর্ণ সড়কটির অবস্থা এখন নাজুক। করিম রোড থেকে নয়ানী গ্রাম চৌরাস্তা পর্যন্ত অংশজুড়ে অসংখ্য খানাখন্দক সৃষ্টি হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে গিয়ে রাস্তাটি কাদা-পানি আর জলাবদ্ধতায় নিমজ্জিত থাকে। ফলে যানবাহন ও পথচারীদের জন্য সড়কটি অনুপযোগী হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

প্রতিদিন শত শত ছোট-বড় যানবাহন, বিশেষ করে অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেল ও সাইকেল এ সড়ক দিয়ে যাতায়াত করে। একই সঙ্গে হাজার হাজার মানুষ ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীকে বাধ্য হয়ে এই দুরাবস্থার মধ্যে চলতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই পানি জমে পুকুরের মতো আকার ধারণ করে, আর শুকনো মৌসুমে ধুলোবালিতে শ্বাসকষ্টসহ শারীরিক নানা উপসর্গ দেখা দেয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কাওে স্থানীয়রা দাবি জানালেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।


এ সড়ক শুধু যাতায়াতের জন্য নয়, স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও জরুরি সেবার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। করিম রোডের এই বেহাল দশা কৃষিপণ্য বাজারজাতকরণে প্রতিবন্ধকতা তৈরি করছে, বাড়ছে যানবাহনের ক্ষয়ক্ষতি, একই সঙ্গে দুর্ঘটনার ঝুঁকিও বহুগুণ বেড়ে গেছে।

এ ব্যপারে জানতে চাইলে উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলহাজ্ব শহিদুল ইসলাম হাওলাদার জানান, “করিমরোড সড়কটির অবস্থা এত নাজুক যে এ রাস্তায় চলতে গিয়ে প্রায়ই অনেক পথচারী আহত হন। অচেনা অনেক যানবাহন চালক গর্তে পড়ে গিয়ে যাত্রী ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। রাস্তাটি ব্যবহার করে উপজেলার সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান সরকারি শাহবাজপুর কলেজ, করিমুন্নেছা হাফিজ মহিলা ডিগ্রি কলেজ,  লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, সাফিয়া খানম বালিকা দাখিল মাদরাসা, লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ও তৎসংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করে।  তাই রাস্তাটি দ্রুত সময়ের মধ্যে সংষ্কার কিংবা পুনঃনির্মাণ জরুরি। এ এলাকা বিএনপি অধ্যুষিত হওয়ায় বিগত সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে রাস্তাটি মেরামত করেনি।”

স্থানীয়দের প্রত্যাশা, প্রতিশ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবেন তারা। করিম রোডের উন্নয়নই লালমোহনের ঘনবসতিপূর্ণ নয়ানী গ্রাম সহ এ সড়কের আওতাধীন এলাকার মানুষের নিত্য দুর্দশা দূর হবে।


পৌরসভার উপসহকারী প্রকৌশলী নিজাম উদ্দিন বলেন, এ সড়ক সংস্কারের জন্য ইতোমধ্যে টেন্ডার হয়েছে। আশা করছি কিছু দিনের মধ্যে ওয়ার্ক অর্ডার হয়ে দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হবে।

পড়ুন: দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ঝুমা তালুকদার গ্রেপ্তার

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন