ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট দিতে এসে সিরাজগঞ্জের পাঙ্গাসি উপজেলার বেংনাই গ্রামে এক অনন্য ঘটনা ঘটল। গত ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে এক গর্ভবতী নারী হঠাৎ প্রসব ব্যথায় আক্রান্ত হন এবং সেখানেই জন্ম নিল তার নবজাতক সন্তান।
শিশুর পরিবার জানায়, দীর্ঘদিন ধরে তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থক। সেই দলের চেয়ারপার্সনের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকে নবজাতকের নাম রাখা হয়েছে খালেদা জিয়া।
খবর পেয়ে আজ বিকেল ৫টায় নবজাতককে দেখতে তার বাড়িতে যান সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, উপজেলা প্রশাসন ও সিভিল সার্জন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক শিশুটির শারীরিক অবস্থা খোঁজেন, পরিবারের সঙ্গে কথা বলেন এবং নবজাতকের জন্য জন্ম নিবন্ধন সনদ, শুভেচ্ছা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেন।
জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, “আমরা একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পেরেছি। ভোট দিতে এসে এক নারী নবজাতকের জন্ম দিয়েছেন। আমরা জেলা ও উপজেলা প্রশাসন যতদিন দায়িত্বে আছি, শিশুটির খোঁজখবর রাখব; পরবর্তীরাও যেন তা অব্যাহত রাখেন।”
এই ব্যতিক্রমী ঘটনার পর এলাকায় আনন্দ ও উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। ভোটকেন্দ্রে নবজাতকের জন্ম স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং মানবিক ও আনন্দঘন মুহূর্ত হিসেবে নির্বাচনের ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করেছে।
পড়ুন : সিরাজগঞ্জের ৬টি আসনের ৫টিতে বিএনপি ও ১টিতে জামায়াত প্রার্থীর বিজয়ী


