১২/০২/২০২৬, ১৭:১১ অপরাহ্ণ
28 C
Dhaka
১২/০২/২০২৬, ১৭:১১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভোটগ্রহণের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে: মঞ্জু

নির্বাচনে ভোটগ্রহণের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন খুলনা-২ আসনে বিএনপি প্রার্থী ও সাবেক মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের অভিযাত্রা শুরু হয়েছে। সেই যাত্রার চূড়ান্ত পর্ব এবারের জাতীয় সংসদ নির্বাচন। তিনি আশা প্রকাশ করে বলেন, এবারের নির্বাচন বাংলাদেশের জন্য একটি দৃষ্টান্তমূলক নির্বাচন হবে, যা আনন্দদায়ক ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।

তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর পর জনগণ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। একটি অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে নতুন যাত্রা শুরু হবে এবং এ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

বিএনপি প্রার্থী আরও বলেন, সব ভেদাভেদ ভুলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছে, তা বাস্তবায়নে আগামীর পথচলা সফল হবে।

খুলনা বিএনপি জনগণের প্রত্যাশা পূরণের রাজনীতি করবে উল্লেখ করে তিনি বলেন, খুলনা বিএনপির ঘাঁটি এবং অতীতের বিভিন্ন নির্বাচনে দলটি এখানে বিজয়ী হয়েছে। এবারের নির্বাচনেও বিজয়ের ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনার ভোটাররা কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির বিজয় তরান্বিত করবেন। এর মধ্য দিয়ে দেশে উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

পড়ুন- বাগেরহাটের ভোট কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ; ড্রোন ক্যামেরায় সেনাবাহিনীর ভোটকেন্দ্র পর্যবেক্ষণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন