১২/০২/২০২৬, ২০:০৮ অপরাহ্ণ
23 C
Dhaka
১২/০২/২০২৬, ২০:০৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দেশের ইতিহাসে অনন্য সাধারণ নির্বাচন হয়েছে: জামায়াতে ইসলামী

সারা দেশে জনগণের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কারের প্রশ্নে বহুল আলোচিত ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের অবস্থান ও প্রাথমিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘সব উদ্বেগ-উৎকণ্ঠাকে ব্যর্থ করে দিয়ে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি আজকের ভোটকে সফল করেছে। দেশবাসী প্রমাণ করেছে যে, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলেই নির্বাচন উৎসবমুখর হয়।’ তিনি একটি ‘অসাধারণ’ নির্বাচন উপহার দেয়ার জন্য সবার আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতার প্রশংসা করেন।

জোটের পক্ষ থেকে দেশবাসী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জনগণের রায়ের প্রতিফলন ঘটানোর জন্য সবার যে প্রচেষ্টা ছিল তা দৃশ্যমান।

নির্বাচনী ফলাফল নিয়ে আত্মবিশ্বাস ব্যক্ত করে জুবায়ের বলেন, ‘আমরা দৃঢ়ভাবে আশাবাদী যে জামায়াত নেতৃত্বাধীন জোট এই নির্বাচনে বিজয়ী হবে এবং আগামীতে সরকার গঠন করবে।’

এর আগে বিকেলে জামায়াত আমির ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন। তিনি বলেন, ‘পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত কেউ ভোটকেন্দ্র ছাড়বেন না।’

বিজ্ঞাপন

পড়ুন : তিন আসনের কয়েকটি কেন্দ্রের ভোট স্থগিত চায় ১১ দলীয় জোট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন