১২/০২/২০২৬, ১৯:১০ অপরাহ্ণ
23 C
Dhaka
১২/০২/২০২৬, ১৯:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভোটদান শেষে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের ৩ প্রার্থীর প্রতিক্রিয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটদান শেষে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের ৩ প্রার্থীই পৃথকস্থানে তাদের প্রতিক্রিয়া প্রদান করেছেন। তবে ফলাফলের অপেক্ষায় রয়েছেন তারা।

বিজ্ঞাপন

বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ভোট কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ১৭ বছর পর সাধারণ মানুষ ভোট উৎসব মেতেছেন। এমন উৎসবমুখর ভোটারদের অংশগ্রহণ বলে দেয় তারা তাদের পছন্দের মানুষকে বিনাবাঁধায়, কোন প্ররোচনা ছাড়াই ভোট দিতে পেরেছেন। গণতন্ত্রের সুফল পেতে শুরু করেছেন রূপগঞ্জসহ দেশবাসি। ফলাফল যা হোক মেনে নেব। নির্বাচিত হলে রূপগঞ্জের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবো। সকলে মিলে স্বপ্নের রূপগঞ্জ গড়ে তুলবো। রূপগঞ্জে ধানের শীষ প্রতীকের ভোট ব্যাংক রয়েছে। পাশাপাশি সাধারণ নারী,পুরুষ আমাকে ভালোবাসে। ফলাফলে ধানের বিজয় হবে ইনশাআল্লাহ । আসনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেব।

আর জোর করে ভোট নেয়া,ভোটারদের উপর প্রভাব বিস্তারসহ নানা অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা। বিকালে কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি আরও বলেন, ভোটারগণ তাদের পছন্দমতো ভোট দিতে পারছে না৷ বিএনপির প্রার্থী র এজেন্ট ও সমর্থকদের এমনকি পোলিং অফিসার নিজেই ধানে ভোট দিতে ভোটারদের বলছেন। গতরাত থেকে তারা নিজেরাই ভোটারদের টাকা দিয়ে উল্টো জামায়াতকে দায় চাপানোর ষড়যন্ত্র করেছেন। হুমকী ধামকি দিয়ে আসছেন। ফলে রূপগঞ্জের কাঙ্ক্ষিত প্রার্থী জয়ী হওয়ায় সম্ভাবনা নাই।

এদিকে শান্তিপূর্ণ ভোটগ্রহণে সন্তোষ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলনের প্রার্থী ইমদাদুল্লাহ হাশেমী৷ তিনি বলেন, সারাদেশে কি হচ্ছে তা জানিনা। রূপগঞ্জের কোথাও কোন অনিয়ম হয়নি। সুন্দর ও শান্তিপূর্ণ ভোট হয়েছে। ফলাফল যা হয় মেনে নেব।

আসনটির বিভিন্ন কেন্দ্র ঘুরে জানা যায়, ১২ ফেব্রুয়ারিতে সারাদেশের মতো সংসদীয় আসন ২০৪, নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে সকাল ৭:৩০ মিনিট থেকেই ভোট গ্রহণ শুরু হয়। এ আসনে ১২৯টি ভোট কেন্দ্রর নিরাপত্তায় ৩ হাজার আইনশৃঙ্খলা বাহীনি মোতায়েন, পর্যাপ্ত সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়। একইদিন গনভোট করতে হ্যাঁ এবং না ভোটের ব্যবস্থা রাখায় ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ ১ আসনে ১২৯টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে । যার মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৮ শত ২৯ জন । এর মধ্যে পুরুষ ভোটের সংখ্যা ২ লাখ ৭ হাজার ৮ শত ৪৯ জন , মহিলা ভোটার সংখ্যা ২ লাখ ৯ শত ৭৭ জন ও হিজড়া ভোটার সংখ্যা -৩ জন। 

অন্যান্য জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবারের নির্বাচন ও গণভোট অনেকটাই ভিন্ন এবং ব্যতিক্রম পরিবেশ থাকলেও সকাল থেকে ভোটার উপস্থিতি ছিলো কম। বেলা বাড়লে বাড়তে থাকে ভোটার উপস্থিতি। উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে যৌথ বাহিনীর সদস্যরা মহড়া এবং টহল দিতে দেখা গেছে।

সূত্রমতে, নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৭ জন। তারা হলেন, ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, হাতপাখা প্রার্থী ইমদাদুল্লাহ, কাস্তে প্রতীকের প্রার্থী মনিরুজ্জামান চন্দন  ও আপেল প্রতীকের প্রার্থী রেহান আফজাল প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও আসনটিতে স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেন ও গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী ওয়াসিম উদ্দিন বিএনপি মনোনীত প্রার্থীকে সমর্থন জানালেও ব্যালটে তাদের প্রতীকে ভোট গ্রহণ হয়। যদিও কোন কেন্দ্রেই তাদের এজেন্ট দেখা যায়নি।

রুপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নির্বাচন ও গনভোট সুষ্ঠু, সুন্দর, অবাক ও নিরপেক্ষ হয়েছে। পুলিশ, বিজিবি,আনসার, সেনাবাহিনী, ৭ জন ম্যাজিস্ট্রেটসহ প্রায় তিন হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত ছিলো। ভোটারদের নিরাপত্তায় আমরা ভোটগ্রহণ শেষে ফলাফল পর্যন্ত কঠোর অবস্থানে রয়েছি।

পড়ুন- ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন