০২/০৩/২০২৬, ৬:৩৩ পূর্বাহ্ণ
22.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ৬:৩৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভোটারদের দ্বারে দ্বারে এ্যানি, বাড়ছে জনসমর্থন

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি ঘুরে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। তার আগমনের খবরে এলাকায় জড়ো হচ্ছেন নারী-পুরুষসহ নানা শ্রেণি-পেশার মানুষ। কোথাও কোথাও তাকে গোলাপ ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন স্থানীয়রা।
এমন চিত্র দেখা যাচ্ছে প্রতিদিনই। লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে তার প্রচারণা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করে এমন চিত্র দেখা গেছে।


গণসংযোগকালে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ভোটারদের কাছ থেকে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন। মানুষের আন্তরিক আচরণে তার প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ আরও বেড়ে গেছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকা উন্নয়ন থেকে বঞ্চিত। অনেক জায়গায় এখনো পর্যাপ্ত রাস্তা-ঘাট নেই। এই মুহূর্তে তার প্রথম চাওয়া কোনো বড় প্রতিশ্রুতি নয়, বরং মান-সম্মান ও ইজ্জত নিয়ে একটি ভালো সরকারের অধীনে নির্বাচিত হয়ে জনগণের সেবা করার সুযোগ পাওয়া।

পড়ুন- টাঙ্গাইলে-৮ টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ৪৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ

দেখুন- ২৯৮ আসনে প্রার্থী ১৯৬৭, চলছে প্রতীক বরাদ্দ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন