বিজ্ঞাপন

‘ভোটার উপস্থিতি ৫৫ শতাংশের কম-বেশি হতে পারে’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশের কম বা বেশি হতে পারে বলে ধারণা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

নির্বাচন ঘিরে প্রস্তুতি সম্পর্কে জানাতে গিয়ে সাক্ষাৎকারে ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য নির্বাচন কমিশনের (ইসি) সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করাই একমাত্র বাকি কাজ।

তিনি বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এত বড় পরিসরে বাহিনী মোতায়েন এর আগে কখনো দেখা যায়নি। এখন পর্যন্ত ভোটকে ঘিরে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা নিরাপত্তা ঝুঁকি দেখা যায়নি। নির্বাচন আয়োজন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই।

ভোটার উপস্থিতি প্রসঙ্গে এই নির্বাচন কমিশনার বলেন, ‘এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশের কম বা বেশি হতে পারে বলে আমার ধারণা।’ তিনি আরও বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে নির্বাচন কমিশন।

পড়ুন: সংসদে গিয়ে ‘নো সার্ভিস, নো বিল’ আইন প্রস্তাব তোলার ঘোষণা তাসনিম জারার

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন