১১/০২/২০২৬, ২৩:১৭ অপরাহ্ণ
20 C
Dhaka
১১/০২/২০২৬, ২৩:১৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভোটের চাইতে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের উপরে জামায়াতের আস্থা বেশি: জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে সংসদ সদস্য প্রার্থী জোনায়েদ আব্দুর রহিম সাকী অভিযোগ করে বলেছেন, রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ে এসে অনেক পুরনো পদ্ধতি সেগুলো অবলম্বন করা হচ্ছে। এরমধ্যে দিয়ে জনগণের ভোটের চাইতে নানান ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তাদের আস্থা বেশি। বিশেষ করে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের এই ধরনের পরিকল্পনা আজকে দেশব্যাপী স্পষ্ট হয়ে গেছে। এর লক্ষ্মণ বাঞ্ছারামপুর দেখা যাচ্ছে। সারাদেশে নানান ভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। অনুপস্থিত ভোটারদের ভোট দিয়ে দেওয়া, কালি মুছার জন্যে মেডিসিন নিয়ে আসা ও একই ব্যক্তিকে ভোট দেওয়ানো, ইচ্ছাকৃতভাবে কেন্দ্রে মব তৈরি করা এবং সেগুলো দিয়ে প্রচার করে ভোটারদের বাধাগ্রস্ত করাসহ নানান লক্ষ্য নিয়ে কাজ করছেন।

বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের পৌর এলাকার আমেনা প্লাজায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘ভোটারের পরিচিতি নিশ্চিত করতে হবে। আমরা ধর্মের পোশাকের প্রতি সম্মান করি। সেটা নিয়ে প্রশ্ন তুলি না। কিন্তু পোলিং যেন পরিচয় নিশ্চিত হয় সেটা করতে হবে। একটি বিশেষ পোশাক জাল ভোট দেওয়ায় সহায়তা করতে পারে।’

তিনি বলেন, ‘প্রশাসন একটি দলের পক্ষে প্রভাবিত হলে অনেক কিছু তারা দেখবে না। জাল ভোট দেওয়া, কেন্দ্র দখলের পরিকল্পনা, কালো টাকার ছড়াছড়ি বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘দুদিন ধরে ভোটারদের থামানোর চেষ্টা কটা হচ্ছে। বাঁশের লাঠি তৈরি করছে। দলের সাথে যুক্তদের প্রিসাইডিং অফিসার দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন উপজেলা বিএনপি’র সভাপতি মেহেদি হাসান পলাশ। এ সময় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম এ খালেকসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন