০৯/০২/২০২৬, ১৬:৪১ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/০২/২০২৬, ১৬:৪১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভোটের মাঠে তিন প্রজন্ম

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৭ জন প্রার্থী।

বিজ্ঞাপন

তাঁদের মধ্যে বয়সে সবচেয়ে প্রবীণ হলেন বিএনপি প্রার্থী মুশফিকুর রহমান। এই প্রবীণ রাজনীতিক ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন থেকে নির্বাচন করছেন।মুশফিকুর রহমানের নির্বাচনী প্রচারণায় যুক্ত হয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। তাঁর পক্ষে মাঠে নেমেছেন মেয়ে মেহনীভ রহমান মুনিয়া, জামাতা আশফাক জামিল রহমান তাপস এবং নাতি তারিফ রহমান। ফলে ভোটের মাঠে একসঙ্গে সক্রিয় রয়েছে তিন প্রজন্ম, যা প্রচারণায় যোগ করেছে ভিন্নমাত্রা।


মুশফিকুর রহমান এলাকায় একাধিক নির্বাচনী জনসভা ও গণসংযোগ কার্যক্রমে অংশ নেন। এসব কর্মসূচিতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মেয়ে, জামাতা ও নাতি। তাঁরা ভোটারদের সঙ্গে কথা বলে মুশফিকুর রহমানের পক্ষে ভোট ও দোয়া প্রার্থনা করেন।


নির্বাচনী প্রচারণায় অংশ নিতে প্রবাস থেকে দেশে ফিরে আসা আখাউড়া পৌর এলাকার রাধানগরের বাসিন্দা মো. দেলোয়ার হোসেন বলেন, প্রচারণার শুরু থেকেই মুশফিকুর রহমানের পরিবারের সদস্যরা মাঠে সক্রিয় রয়েছেন। তাঁরা সভা-সমাবেশে বক্তব্য দেওয়ার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

পড়ুন- কথা রাখতে না পারলে ভবিষ্যতে ভোট চাইতে আসব না: ব্যারিস্টার কায়সার কামালের

দেখুন- নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচন করতে বাধা নেই

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন