বিজ্ঞাপন

ভোটে নির্বাচিত হলে জাতীয় সরকার গঠন করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

সোমবার (৮ ডিসেম্বর) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ঢাকাস্থ দূতাবাসে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আসন্ন নির্বাচনে জামায়াত নির্বাচিত হলে জাতীয় সরকার গঠন করবে। নির্বাচনে ২০০ আসনে বিজয় হলেও একই সিদ্ধান্ত থাকবে।
জামায়াত আমির বলেন, নির্বাচন পেছানো কাম্য নয়, কিন্তু কোনো কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ গভীর সংকটে পড়বে।

এ সময় তিনি আরও বলেন, জামায়াত কখনো ধর্মকে ব্যবহার করে না। যারা নির্বাচনকালে তসবি নিয়ে ঘুরে তারাই ধর্মের ব্যবসা করে।

পড়ুন: রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন