১২/০২/২০২৬, ১৯:৪৩ অপরাহ্ণ
23 C
Dhaka
১২/০২/২০২৬, ১৯:৪৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

‘ভোট ইঞ্জিনিয়ারিং’ ঠেকাতে সজাগ থাকার আহ্বান লুৎফুজ্জামান বাবরের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের নির্বাচনী আমেজ এখন তুঙ্গে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে এ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তার ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বিজ্ঞাপন

সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। লুৎফুজ্জামান বাবর কোনো বাড়তি প্রটোকল বা বিশেষ সুবিধা না নিয়ে সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়ে দুই সন্তানকে সাথে নিজের ভোট প্রদান করেন। তিনি মোহনগঞ্জ উপজেলার কোর্ট ভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

ভোটদান শেষে গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “আল্লাহর অশেষ রহমতে আমি ভোট দিতে পেরেছি এবং আমার এলাকার মানুষও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছে। এটি একটি বড় নেয়ামত। দীর্ঘ প্রতীক্ষার পর অনেক নতুন ভোটার এবার প্রথমবার ভোট দিচ্ছে, যা অত্যন্ত আনন্দের।”

একইসাথে তিনি নির্বাচনী স্বচ্ছতার ওপর জোর দিয়ে বলেন, “আমরা চাই একটি কারচুপিহীন ও সুষ্ঠু নির্বাচন। কোনো ধরনের ‘ভোট ইঞ্জিনিয়ারিং’ যেন না হয়, সেদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি।”

নেত্রকোনা-১ আসনে এবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এ আসনটি মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলা নিয়ে গঠিত নেত্রকোনা-৪ আসনে। এ আসনে মোট ভোটার লুৎফুজ্জামান বাবার ছাড়াও চম্পা রানী সরকার (কোদাল প্রতীক), জলি তালুকদার (কাস্তে প্রতীক), মো. আল হেলাল (দাঁড়িপাল্লা প্রতীক) ও মো. মুখলেছুর রহমান (হাতপাখা প্রতীক) নির্বচানে প্রতিদ্বন্ধীতায় অংশগ্রহন করেছেন।

পড়ুন- ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন