বিজ্ঞাপন

ভোট নিয়ে টালবাহানা শুরু হয়েছে, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে : তারেক রহমান

সংস্কার নিয়ে সময়ক্ষেপণ করা হচ্ছে। ভোট নিয়ে টালবাহানা শুরু হয়েছে, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২৮ মে) রাজধানী পল্টনে বিএনপির তিন অঙ্গ সংগঠনের আয়োজনে তারুণ্যের সমাবেশে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, আগামী নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে। সংস্কার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে কারো কারো ভিন্ন উদ্দেশ্য রয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে। আবারো আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠঠিত হবে।

এ সময় আগামী দিনে বিএনপির রাজনীতি তরুণ এবং নারীদের এগিয়ে রাখার জন্যই হবে জানিয়ে তিনি আরও বলেন, তরুণ এবং নারীদের বাইরে রেখে দেশ এগিয়ে যেতে পারে না। তরুণ জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষাকে নামনে রেখেই বিএনপি এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, বিএনপির আগামী দিনের রাজনীতি কর্মসংস্থানের রাজনীতি। দেশের কর্মক্ষম জনগোষ্ঠীকে ব্যবহারকে অগ্রাধিকারে রাখছে বিএনপি।

বিজ্ঞাপন

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্নার সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সঞ্চালনায় তারুণ্যের সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।

পড়ুন : ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে : তারেক রহমান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন