বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল নিজ দলের নেতাকর্মীদের হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমরা চাই মানুষ তার ভোট নিজে কেন্দ্রে গিয়ে প্রয়োগ করবে। এই ক্ষেত্রে আমাদের অতি উৎসাহী কোন নেতাকর্মী বাঁধা প্রদান করলে বা ভোট ছাপানোর কথা চিন্তা করলেও তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদান করা হবে।
শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ পৈরতলায় এক নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
এসময় ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ভোট ডাকাতির কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে। আজকে যদি আমরাও ভোট ডাকাতির সাথে জড়িত করি, তিনদিন পর আমাদেরও আওয়ামী লীগের মতন বিদায় হতে হবে। তাই এই কথাটা আমাদের নেতাকর্মীদের স্মরণ রাখতে হবে। কারণ আওয়ামী লীগ ভারতে পালিয়েছে,আমাদের তো ভারতেও জায়গা নেই। আমাদের ঝাঁপ দিতে হবে বঙ্গোপসাগরে। আমরা চাই না এই দেশ থেকে পালিয়ে যেতে। আমরা চাই জনগণের ভোটের অধিকার।
সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন ও সাবেক পৌর হাফিজুর রহমান মোল্লা কচি প্রমূখ।
পড়ুন- চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক, অচল হওয়ার শঙ্কা
দেখুন- যশোর- ৩ আসনে জামায়াত ইসলামী প্রার্থীর নির্বাচনী গণসংযোগ


