১৪/০২/২০২৬, ৪:৫৮ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৪/০২/২০২৬, ৪:৫৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভোট পুনঃগণনার দাবিতে উত্তাল পাবনা, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি

পাবনা-৩ ও পাবনা-৪ আসনের নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করে ভোট পুনঃগণনার দাবিতে উত্তাল হয়ে উঠেছে পাবনা। আজ শুক্রবার বিকেলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দুপুর ৪টার দিকে পাবনা-৩ আসনের প্রার্থী হাসান জাফির তুহিন এবং পাবনা-৪ আসনের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হন। এ সময় তারা কারচুপির অভিযোগ তুলে পুনঃগণনার দাবিতে স্লোগান দিতে থাকেন।
​পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। মোতায়েন করা হয় পুলিশ ও বিজিবির বিশাল বহর। নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত সেনাসদস্যদেরও সেখানে অবস্থান নিতে দেখা যায়।

বিক্ষোভ চলাকালীন জেলা প্রশাসকের সাথে আলোচনায় বসেন হাবিবুর রহমান হাবিব ও হাসান জাফির তুহিন। পরবর্তীতে পাবনা-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এই আলোচনায় যোগ দেন।

বৈঠক শেষে নেতারা আন্দোলনরত কর্মীদের শান্ত করে জানান যে, তাদের দাবি অনুযায়ী ভোট পুনরায় গণনা করার আশ্বাস দেওয়া হয়েছে এবং বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন (ইসি) চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

তবে আলোচনার বিষয়ে সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হলে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফা কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি সেনাবাহিনীর নিরাপত্তায় দ্রুত গাড়িতে চড়ে এলাকা ত্যাগ করেন।

​বর্তমানে পুরো জেলায় টানটান উত্তেজনা বিরাজ করছে। সবার দৃষ্টি এখন নির্বাচন কমিশনের সিদ্ধান্তের দিকে—পাবনার এই গুরুত্বপূর্ণ দুটি আসনে আসলেই পুনরায় ভোট গণনা হবে কি না।

বিজ্ঞাপন

পড়ুন : পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটনাস্থলেই নিহত ২, আহত ১০

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন