চিত্রনায়ক ওমর সানীকে ঘিরে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, আসন্ন নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেবেন।
ফেসবুক পোস্টে ওমর সানী লেখেন, ‘বের করেন কোনো কিছু আমার, খুঁজে পান কি না? ভোট আমি ধানের শীষে দেব।’ পোস্টটির সঙ্গে একটি ছবি যুক্ত করে তিনি আওয়ামী লীগ সরকারের সময়ে কোনো রাজনৈতিক সুবিধা নিয়েছেন—এমন অভিযোগের প্রমাণ দিতে নেটিজেনদের প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দেন।
এই পোস্টের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা ও বিতর্ক।
অনেক নেটিজেন তার রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন এবং আলোচনায় উঠে আসে তার স্ত্রী, জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর অতীত রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়টি।
পড়ুন:রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিংকের লিসা
দেখুন:তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে ৩০ জনের মৃ-ত্যু, ২৫ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা |
ইম/


