২২/০২/২০২৬, ১২:৩৪ অপরাহ্ণ
30.9 C
Dhaka
২২/০২/২০২৬, ১২:৩৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভোরে জামায়াত আমিরের স্ট্যাটাস ‘ইনকিলাব জিন্দাবাদ’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডি থেকে একটি স্ট্যাটাসটি দেন। রোববার (২২ ফেব্রুয়ারি) ভোর ৬ টা ৮ মিনিটে দেয়া স্ট্যাটাসটি ইতমধ্যে ভাইরাল হয়ে গেছে।

বিজ্ঞাপন

দুই বাক্যের সংক্ষিপ্ত একটি স্ট্যাটাসে আমির শফিকুর রহমান লিখেন, ‘ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।’

এ প্রতিবেদন লেখার পর্যন্ত স্ট্যাটাসটিতে ১৬৪ হাজারের বেশি রিয়েক্ট পড়েছে। শেয়ার হয়েছে আড়াই হাজারের বেশি। একই সময় ২০ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী পোস্টটিতে মন্তব্য করেন।

জুলাই গণঅভ্যুত্থানে জনপ্রিয় স্লোগান ছিল ‘ইনকিলাব জিন্দাবাদ’। তবে গতকাল হঠাৎ করেই এটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক নেতা, ছাত্রসংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পোস্টে শব্দবন্ধটি ঘুরেফিরে আসছে। এর পেছনে রয়েছে ভাষা ও পরিচয়বিষয়ক বিতর্ক।

এর আগে শনিবার (২১ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এটিকে নতুন করে আলোচনায় আনেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

পড়ুন: বিশ্বের সব দেশের ওপর শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করলেন ট্রাম্প

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন