২৬/০২/২০২৬, ৯:২৬ পূর্বাহ্ণ
25.5 C
Dhaka
২৬/০২/২০২৬, ৯:২৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভোলাবো ইউপি সদস্য শরীফের দলবদ্ধ হামলায় ওয়ার্ড যুবদল সভাপতি ও যুগ্মসম্পাদকসহ ৮ জনকে কুপিয়ে জখম থানায় মামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভোলাবো ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার শরীফ বাহীনির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি থেকে ফেরার পথে ওয়ার্ড যুবদল সভাপতি আব্দুস সাত্তারসহ ৮ নেতা কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার টাওড়া এলাকায় এ হামলার ঘটনায় বুধবার রাতে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

হামলার শিকার মামলার বাদী যুবদল নেতা আব্দুস সাত্তার জানান, ভুলতা এলাকায় রূপগঞ্জ উপজেলা বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠান থেকে ফেরার পথে ভোলাবো ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার শরীফের নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসী আবু মিয়া, ডালিম, মামুন, আব্দুল্লাহ,হিমেলসহ ২৫ থেকে ৩০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ হামলা করে৷ এ সময় তাদের হাতে থাকা হকি,রাম দা, রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে ৮জনকে জখম করে গুরুতর আহত করে। আহতরা ভোলাবো ইউনিয়ন যুবদলের সাধারণ সোহেল মাহমুদের সমর্থক হওয়ায় প্রতিহিংসাবশত এমন হামলার শিকার হয়েছেন বলে জানান ভুক্তভোগীরা । আহতরা হলেন, ভোলাবো ইউনিয়ন যুবদল ১নং ওয়ার্ড সভাপতি আব্দুস সাত্তার, ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হযরত আলী, যুবদল নেতা মাহবুব, শ্রমিকদল নেতা প্রতিবন্ধি মোজাম্মেলসহ আরও ৪ জন। এ সময় সভায় যাতায়াতের বাস ভাংচুর, আহতদের সাথে থাকা মোবাইল ও নগদ টাকা লুটে নেয় হামলাকারীরা। পরে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহতরা ঢাকা মেডিকেল ও পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার শিকার অপর ভুক্তভোগী যুবদল নেতা হযরত আলী বলেন, শরীফ মেম্বার বিগত সময়ে আওয়ামীলীগের দোসর সাবেক এমপি গাজীর বিশ্বস্ত হিসেবে পরিচিত সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমানের সাথে সখ্যতা করে এলাকায় আধিপত্য ও জোরপূর্বক নিরীহ কৃষকের মাটি বিক্রি করে জুলুম অত্যাচার করতো। ৫ আগষ্টের পর নিজেকে ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক পরিচয় দিয়ে স্থানীয় লোকজনকে এমনকি বিএনপির ত্যাগি নেতাকর্মীদের উপর হামলা করে ত্রাসের সৃষ্টি করা শুরু করে। গত মঙ্গলবার তার মিছিলে না গিয়ে অন্য নেতার মিছিলে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে ২ জনকে কুপিয়ে আরও ৬ জনকে পিটিয়ে জখম করে।

এ ঘটনায় আহতরা রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে অবস্থা গুরুতর হলে ঢাকা মেডিকেল ও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত শরীফ মেম্বারের ব্যবহৃত মুঠোফোন ( 01715388519)
একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে ফোন রিসিভ্ড করেননি।

এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়ে তা তদন্ত পূর্বক মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আঁওতায় নেয়া হবে।

পড়ুন: গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার প্রতিবাদে চরফ্যাশনে বিক্ষোভ

দেখুন: অভিনয় ক্যারিয়ারে সুবর্ণজয়ন্তী পূর্ণ করেছেন অভিনেতা আলমগীর 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন