বিজ্ঞাপন

ভোলায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

ভোলায় অবৈধ অনুপ্রবেশের দায়ে আব্দুল মমিন (৩২) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে কোস্টগার্ড দক্ষিন জোনের সদস্যরা।

বিজ্ঞাপন

শনিবার (১১ এপ্রিল) বিকেলে ভোলা সদর উপজেলার খেয়াঘাট ব্রিজ থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিন জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবুল কাশেম।আটক আব্দুল মমিন ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া জেলার যাত্রাপুর থানার বাঁশপুকুর গ্রামের বসার আলীর ছেলে।

কোস্টগার্ড জানায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খেয়াঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধ অনুপ্রবেশের বিষয়টি স্বীকার করেন মমিন।


কোস্টগার্ড আরও জানায়, আত্মগোপনে থাকার উদ্দেশ্যে গেল মঙ্গলবার দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে মাদকপাচারকারী চক্রের সঙ্গে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে ভোলায় আসেন তিনি।


পরে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পড়ুন- সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

দেখুন- সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন