20.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৭:৫৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভোলায় ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ‘করিম-বানু ফাউন্ডেশনে’র শীতবস্ত্র ও খাদ্য বিতরণ

ভোলার দৌলতখানে আলেম, ওলামা, মসজিদের ইমাম ও মুয়াজ্জিন এবং জৈনপুরী খানকা কমপ্লেক্সের খাদেমদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য বিতরণ করেছে করিম-বানু ফাউন্ডেশন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার করিম-বানু ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত থেকে কয়েকশ’ আলেম, ওলামার মাঝে এই শীতবস্ত্র ও খাদ্য বিতরণ করে।

করিম-বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউসুফ হোসেন বলেন, সারাদেশে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও খাদ্য বিতরণ করছে করিম-বানু ফাউন্ডেশন। সেই ধারাবাহিকতায় ভোলার দৌলতখানে আলেম, ওলামা, মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য বিতরণ করা হলো। মহান সৃষ্টিকর্তার নৈকট্য লাভ ও পবিত্র মাহে রমজানে ভালোভাবে যেন আলেম ওলামারা সেহেরী-ইফতার করতে পারে সেজন্যও আমরা উদ্যোগ নিয়েছি। সুন্দর ও সু-শৃঙ্খলভাবে যাতে এই কার্যক্রমগুলো সম্পন্ন করা যায় সেই জন্য তিনি সকল ইমাম-মুয়াজ্জিন ও রোজদারদের নিকট দোয়া কামনা করেন।

পড়ুন: দুর্নীতির ঘাড় ধরে টান দেব, চাঁদাবাজি করতে দিব না: জামায়াত আমির

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন