১০/০২/২০২৬, ১৫:২৪ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৫:২৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভোলায় ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি ও মসজিদের খতিবকে কুপিয়ে হত্যা

ভোলার চরনোয়াবাদ এলাকায় ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি ও সদর উপজেলা জামে মসজিদের খতিব মোঃ আমিনুল হক নোমানীকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে বাপ্তা ইউনিয়নের উত্তর পশ্চিম চরনোয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ভোলা শহরের নামকরা আলিয়া মাদ্রাসার একজন শিক্ষক ছিলেন।তার বাবার নাম মোঃ এনামুল হক।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিম চরনোয়াবাদ জামে মসজিদ থেকে এসারের নামাজ শেষ করে ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি ও সদর উপজেলা জামে মসজিদের খতিব মোঃ আমিনুল হক নোমানী তার বাড়িতে যান। এর কিছু সময় পর বিদ্যুৎ চলে গেলে অন্ধকারের মধ্যে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তার উপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় ভোলা সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক আমিনুল হক নোমানীকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এদিকে তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কেউ কেউ কান্নায় ভেঙে পড়েছেন।

এমন নৃশংস হত্যাকান্ডের খবর পেয়ে সাথে সাথে পুলিশ,র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনা স্থলে এসে হাজির হন। এসময় ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু শাহাদাৎ মোহাম্মদ হাচনাইন পারভেজ জানান,তদন্ত চলমান।এ ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের সনাক্তে কাজ করছে পুলিশ।

এদিকে ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি ও সদর উপজেলা জামে মসজিদের খতিব মোঃ আমিনুল হক নোমানীর মৃত্যুর খবরের পরপরই রাত ১১টার দিকে ভোলা শহরে রাজনৈতিক ইসলামী দলগুলোর পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

পড়ুন: উপজেলা ভূমি কর্মকর্তার বদলি প্রত্যাহারের দাবিতে ভোলায় মানববন্ধন

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন