১৯/০২/২০২৬, ১:০৩ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৯/০২/২০২৬, ১:০৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভোলায় কাভার্ড ভ্যানে ৭ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ

ভোলায় ৭ কোটি টাকার অধিক মূল্যের অবৈধ কারেন্ট জাল, পলিথিন, আতশবাজি ও শুল্ক ফাঁকি দেওয়া বিদেশী সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড।শুক্রবার বিকালে শহরের কালীনাথ রায়ের বাজার এলাকায় এস.এ. পরিবহন কুরিয়ার সার্ভিসের ঢাকা থেকে ভোলায় আসা ১টি কাভার্ড ভ্যান তল্লাশী করে এসকল পন্য জব্দ করা হয়।

শনিবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে ভোলা শহরের কালীনাথ রায়ের বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা কোস্ট গার্ড। এ সময় এস.এ. পরিবহন কুরিয়ার সার্ভিসের ঢাকা থেকে ভোলায় আসা ১টি কাভার্ড ভ্যান তল্লাশী করা হয়। তল্লাসী করে কার্ভাড ভ্যান থেকে ৭ কোটি ৮ লক্ষ ২ হাজার ৩৬০ টাকা মূল্যের ২০ লক্ষ মিটার অবৈধ নতুন কারেন্ট জাল, ৮০ কেজি অবৈধ পলিথিন, ৫ হাজার ৮ শত ৮৯ পিস আতশবাজি এবং ১৯ হাজার ৬ শত শলাকা শুল্ক ফাঁকি দেওয়া বিদেশী সিগারেট জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তরে হস্তান্তর করা হয়।অন্যদিকে অবৈধ বিদেশী সিগারেট বরিশাল কাস্টমস ও আতশবাজি ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: ভোলা-৪ আসনে স্বপ্ন বুনছে বিএনপি-জামায়াত

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন