22.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ০:৪৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক

ভোলায় কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা, হাতবোমা ও নগদ টাকাসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করে এদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মোঃ জাহাঙ্গীর (৬৫), মোঃ মঞ্জু (৩৫), মোঃ জিয়া (৩০), আব্দুল আব্বাস (৩০) এবং মোঃ সেলিম (২৬) সকলেই ভোলা জেলার সদর উপজেলাধীন ভেদুরিয়া ইউনিয়নের বাসিন্দা।

শুক্রবার দুপুরে ভোলার খেয়াঘাট সংলগ্ন কোস্ট গার্ড কার্যালয়ে এ বিষয়ে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় কোস্টগার্ডের অপারেশন অফিসার লেঃ কমান্ডার রিফাত আহমেদ জানান,দীর্ঘদিন যাবত একদল দুর্ধর্ষ সন্ত্রাসী ভেদুরিয়া ইউনিয়নের সাধারণ জনগণকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদাবাজী, সন্ত্রাসীসহ অন্যান্য অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিলো।জনসাধারণ কোস্ট গার্ডের শরণাপন্ন হলে কোস্ট গার্ড ওই এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে ভোলার ভেদুরিয়া ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২১টি হাত বোমা, ৫৬৯ পিস ইয়াবা এবং নগদ ৪৪ হাজার ৫১০ টাকা সহ ০৫ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়।


তিনি আরো জানান, আটককৃত ব্যক্তিদের নামে থানায় একাধিক মামলা রয়েছে। আটককৃত সন্ত্রাসীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলা সহ ০৫ দুর্ধর্ষ ডাকাত আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন