ভোলায় কোস্টগার্ডের অভিযানে মুরাদ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে৷ এসময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়৷ রবিবার রাত ১১টার দিকে ভোলা সদর উপজেলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড এলাকায় কোস্টগার্ড ভোলা বেইসের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়৷
আটক হওয়া মাদক ব্যবসায়ী ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ড কাঠালি এলাকার বাসিন্দা।
জব্দকৃত গাঁজা এবং আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা আবুল কাশেম জানান , মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে৷
পড়ুন- সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের হামলা
দেখুন- ইরানে হামলা ও খামেনিকে হ/ত্যা/র প্রতিবাদে যশোরে বিক্ষোভ


